Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.213): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

পদ্মায় জেলের জালে উঠলো ৩২ কেজির কাতল

পদ্মায় জেলের জালে উঠলো ৩২ কেজির কাতল

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি কাতল মাছ। পরে মাছটি ৩২ হাজারে বিক্রি করা হয়। শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাতে পদ্মায় মাছটি ধরা পড়ে। 

আড়তদার হৃদয় রাজবংশী বলেন, শনিবার ভোরে ৩২ কেজির কাতল মাছটি আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসেন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের জেলে গোবিন্দ হালদার। পরে মাছ ব্যবসায়ী তপন রাজবংশী, নিপেন রাজবংশী, আড়তদার সুমন রাজবংশী রাধু ও আলম নামে এক ব্যক্তি মাছটি ৩২ হাজার টাকায় কিনে নেন। ক্রেতা না থাকায় ৪ ভাগে মাছটি কিনেন তারা। 

মাছ ব্যবসায়ী তপন রাজবংশী বলেন, শুক্রবার মধ্যরাতে পদ্মায় মাছটি ধরা পড়ে। শনিবার ভোরে গোবিন্দ হালদার ৩২ কেজি ওজনের কাতল মাছটি আড়তে নিয়ে এলে আমরা চারজনে কিনে নিই। তিন ভাগ আমরা দুজন মাছ ব্যবসায়ী ও একজন আড়তদার এবং একভাগ যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও ঢাকার ব্যবসায়ী আলিম ভাই নিয়েছেন। 

ক্রেতা আলিম মিয়া বলেন, ভোরে বয়ড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও আড়তদার সুমন রাজবংশী রাধু ফোন করে ৩২ কেজির কাতলের চার ভাগের এক ভাগ নেয়ার কথা বললে এক ভাগ রাখতে বলেছি। আমি নিয়মিত পদ্মার বড় আইর আর পাঙাশ কিনে থাকি। 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো শাহরিয়ার রহমান বলেন, মাঝে মাঝে পদ্মায় বড় বড় আইর মাছ, পাঙাশ মাছ ও বোয়াল মাছ ধরা পড়ে। আজ কাতল মাছ ধরা পড়েছে বলে শুনেছি। 

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

অনলাইন জরিপ

০১ জুলাই ২০২৬ || ১৭ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: