বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

বাল্যবিয়ের অপরাধে বরের মায়ের সাজা ও কনের বোন জামাইয়ের জরিমানা

বাল্যবিয়ের অপরাধে বরের মায়ের সাজা ও কনের বোন জামাইয়ের জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে বাল্যবিয়ের অপরাধে বরের মায়ের ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কনের বোন জামাইকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ছাইফুর রহমান।

শুক্রবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রামের গোলবার হোসেনের ২২ বছরের পুত্র আল আমিনের সাথে পার্শ্ববর্তী দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামের মজনু শেখের ১৪ বছরের কন্যা ও কামারপাড়া লতিফা-শাজাহান বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী মারিয়া খাতুনের বিয়ের আয়োজন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ছাইফুর রহমান পুলিশ প্রশাসনসহ ঐ বাড়ীতে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রশাসনকে দেখে বিয়ের অনুষ্ঠানের বর ও কনের আত্মীয়স্বজন পুলিশ দেখে পালিয়ে যায়। এ সময় বর ও কনের পিতাকে না পেয়ে কনের মা মরিয়ম বেগমকে বাল্যবিয়ে নিরোধ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও কনের বোন জামাই ইব্রাহিম শেখকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড করেণ ভ্রাম্যমান আদালত। 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা