Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.229): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু

সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু

সংগৃহীত

হিজরি ১৪৪৮ সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে আজ মঙ্গলবার (১৬ জুন) থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে নতুন ইসলামী বছর। সোমবার রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী, আগামী ২৫ জুন বৃহস্পতিবার পবিত্র আশুরা ১০ মুহাররম পালিত হবে। সেদিন ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রাখবেন।

সৌদি আরবের সুপ্রিম কোর্টের চাঁদ দেখা কমিটি জানায়, সোমবার ২৯ জিলহজ ১৪৪৭ হিজরি মোতাবেক ১৫ জুন সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখার খবর আসে। বিভিন্ন অঞ্চলের আদালত থেকে পাঠানো সেইসব তথ্য ও সাক্ষ্য পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সুপ্রিম কোর্টের কমিটি। চাঁদ দেখার বিষয়টি শতভাগ নিশ্চিত হওয়ার পর কমিটি ঘোষণা দেয় যে, মঙ্গলবার থেকেই পবিত্র মুহাররম মাস শুরু হচ্ছে।

এই বরকতময় উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৭ অক্টোবর ২০২৬ || ২২ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: