সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২০ মে

মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২০ মে

সংগৃহীত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১১ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম:মার্কেন্টাইল ব্যাংক পিএলসি
পদের নাম: হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ফিনান্স বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডিজিটাল ব্যাংকিং, ফিনটেক, ইনফরমেশন সিকিউরিটি, প্রজেক্ট ম্যানেজমেন্ট বা টেকনোলজি ম্যানেজমেন্ট সম্পর্কিত পেশাগত সার্টিফিকেট থাকলে বাড়তি সুবিধা হিসেবে গণ্য হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৬

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৮ মে ২০২৬ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন