Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.223): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

দেশের বাজারে হুয়াওয়ের আলোচিত ফোন পি ৪০ প্রো

দেশের বাজারে হুয়াওয়ের আলোচিত ফোন পি ৪০ প্রো

বাজার মাতিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় হুয়াওয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি ৪০ প্রো। এবার দেশের বাজারে পাওয়া যাচ্ছে ‘ভিশনারি ফটোগ্রাফি’র এ স্মার্টফোনটি। এটিই বাংলাদেশে হুয়াওয়ের প্রথম ফাইভজি ফোন।

শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের পি৪০ প্রো ডিভাইসে রয়েছে দুর্দান্ত সব ফিচার। ৮জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি রমের ফোনটি চলবে ইএমইউআই ১০.১ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে অ্যানড্রয়েড ১০ এবং কিরিন ৯৯০ ৫জি প্রসেসর। চারদিকে বাঁকানো ৬.৫৮ ইঞ্চির হুয়াওয়ে কোয়াড কার্ভড ওভারফ্লো ডিসপ্লে ফোনটিকে দিয়েছে আকর্ষণীয় লুক।

ডিভাইসটির ক্যামেরা ও ফটোগ্রাফি কোয়ালিটি এরইমধ্যে বেশ আলোচিত হয়েছে। এতে রয়েছে আল্ট্রা ভিশন লেইকা কোয়াড ক্যামেরা। এর টাইম-অব-ফ্লাইট ডেপথ সেন্সর টেলিফটো লেন্সকে পেরিস্কোপ লেন্সে উন্নীত করে প্রফেশনাল ফটোগ্রাফির স্বাদ দেবে।

জানা গেছে, ডিভাইসে আলোর প্রতিফলনে পাওয়া যাবে ৫০এক্স অপটিক্যাল জুম সুবিধা। থাকছে টিওএফ ডেপথ সেন্সর ও কালার টেম্পারেচার সেন্সরসহ কোয়াড ক্যামেরা। ক্যামেরা সেট-আপে থাকছে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ভিশন ক্যামেরা, ৪০ মেগাপিক্সেলের সিনে ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা ও থ্রিডি ডেপথ সেন্সর।

৪২০০ মেগাঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারির ফোনটিতে রয়েছে ৪০ ওয়াটের দ্রুত চার্জিং এবং ২৭ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও রিভার্স ওয়্যারলেস চার্জিং সুবিধা। ২০৯ গ্রাম ওজন, ৯ মিলিমিটার পুরুত্বের ফোনটি আইপি৬৮ ওয়াটার এন্ড ডাস্ট প্রুফ।

দেশের বাজারে ডিপ সি ব্লু  ও সিলভার ফ্রস্ট কালারের এই ডিভাইস পাওয়া যাবে। ফোনটির দাম পড়বে এক লাখ ৯ হাজার ৯৯৯ টাকা।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ জুলাই ২০২৬ || ২১ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: