Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.57): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

কারিশমাকে নিয়ে বোমা ফাটালেন জুহি

কারিশমাকে নিয়ে বোমা ফাটালেন জুহি

কারিশমা কাপুর ও জুহি চাওলা। বলিউডের এই দুই সুন্দরী একটা সময় সমানতালে পর্দা কাঁপিয়েছেন। উপহার দিয়েছেন বেশ কিছু হিট ছবি। ১৯৮৮ সালে আমির খানের বিপরীতে ‘কায়ামত সে কায়ামত তক’ দিয়ে ব্যাপক পরিচিতি পাওয়া জুহি পরবর্তীতে ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘ডর’, ‘ইয়েস বস’ এবং ‘ইশক’-এর মতো আরও বেশ কিছু ব্যবসাসফল ছবিতে কাজ করেছেন।

অন্যদিকে কারিশমা কাপুর ‘কুলি নাম্বার ওয়ান’, ‘আন্দাজ আপনা আপনা’, ‘রাজা হিন্দুস্থানি’ এবং ‘দিল তো পাগল হ্যায়’-এর মতো ছবিগুলো দিয়ে বলিউডে নিজেকে সুপারস্টার নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। তেমনিভাবে তিনি ছিলেন নাচেও পারদর্শী। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জুহি চাওলা দাবি করলেন, তার জন্যই তারকা হয়ে উঠেছিলেন কারিশমা।

জুহি বলেন, ‘কায়ামত সে কায়ামত তক’-এর ব্যাপক সাফল্যে তিনি একটাই আত্মতুষ্ট হয়ে পড়েছিলেন যে, তখন অনেক ছবি ঝোঁকের বশে ছেড়ে দিয়েছিলেন। পরবর্তীতে সে ছবিগুলো সুপারহিট হয়। এ ক্ষেত্রে নায়িকা ‘দিল তো পাগল হ্যায়’ এবং ‘রাজা হিন্দুস্তানি’ ছবি দুটির কথা উল্লেখ করেন। তার দাবি, ‘আমি এ ছবি দুটি ছেড়ে দেয়ায় কারিশমা সুযোগ পেয়েছিল। তাই ওর তারকা হওয়ার জন্য আমিই দায়ী।’

জুহি জানান, ‘সে সময় আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমার মনে হয়েছিল, আমাকে ছাড়া ইন্ডাস্ট্রি চলবে না। অনেক ছবিতে কাজের সুযোগ এসেছিল কিন্তু আমার ইগো আমাকে সেসব ছবিতে কাজ করতে বাধা দেয়। অথচ, আমি চাইলেই সেসব ছবিতে কাজ করতে পারতাম। কিন্তু সেটা না করে আমি অন্যদের তারকা হওয়ার সুযোগ করে দিলাম। আমার ছেড়ে দেয়া দুটি ছবির জন্যই কারিশমা জাতীয় পুরস্কার পেয়েছিল।’

যদিও জুহির এই সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পর কারিশমা এখনো কিছু বলেননি। কাজের দিক থেকে জুহিকে আগামীতে দেখা যাবে ‘শর্মাজি নামকিন’ ছবিতে ঋষি কাপুরের বিপরীতে। অন্যদিকে কারিশমা কাপুর অভিনয় ছেড়েছেন বহু আগেই। বর্তমানে তিনি সংসার ও নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করেন। পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানের সুবাদে মাঝে মাঝে তার দেখা মেলে সোশ্যাল মিডিয়ায়।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা