Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.48): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

কোরিয়াকে কাঁদিয়ে ফাইনালে ইতালি, প্রতিপক্ষ যারা

কোরিয়াকে কাঁদিয়ে ফাইনালে ইতালি, প্রতিপক্ষ যারা

আর্জেন্টিনায় পর্দা উঠেছে ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের। এ আসরের শুরুতে ফেবারিট ব্রাজিলকে হারিয়ে যাত্রা শুরু করেছিল ইতালি। এরপর খানিকটা ছন্দপতন হলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে তারা। এবার দক্ষিণ কোরিয়াকে কাঁদিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বুফন-পিরলোদের উত্তরসূরীরা।

বৃহস্পতিবার রাতে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল ইতালি। এ ম্যাচে এশিয়ার দলটিকে ২-১ গোলে হারিয়েছে ইউরোপের দলটি। এতে শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। আগামী ১১ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।
 
এর আগে শিরোপা তো দূরের কথা, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে এখনো পর্যন্ত একটি ফাইনালও খেলতে পারেনি বড়দের প্রতিযোগিতায় চারবারের চ্যাম্পিয়ন ইতালি। 

 

অন্যদিকে উরুগুয়েও এখনো পর্যন্ত কোনো শিরোপার দেখা পায়নি বয়সভিত্তিক এই টুর্নামেন্টে। তাই যে দলই ফাইনালে জিতুক নতুন কোনো চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব।
 
এদিন আক্রমণ-পাল্টা আক্রমণে দু’দলই লড়েছে বেশ। তবে শুরু থেকেই খেলায় কিছুটা আধিপত্য ধরে রেখেছিল ইতালি। ফলাফল মিলেছে ম্যাচের ১৪ তম মিনিটে। সিজার কাসেদেই গোল করে এগিয়ে দেন ইতালিকে। এই গোলে টুর্নামেন্টে তার মোট গোলের সংখ্যা দাঁড়ালো সাতে। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোল সংগ্রাহকও তিনিই।
  
অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইতালি। ২৩ তম মিনিটে দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়কে ট্যাকেল করে পেনাল্টি থেকে গোল হজম করে ইউরোপিয়ান দলটি। লিড নিয়ে ফেলার সুযোগও পেয়েছিল কোরিয়া। তবে সহজ সুযোগ হাতছাড়া করে এশিয়ান দলটি।
 
৮৬তম মিনিটে ম্যাচে ব্যবধান গড়ে দেন সিমোন পাফুন্ডি। দুর্দান্ত এক ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন ১৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর তাতে প্রথমবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল ইতালি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৭ জুলাই ২০২৬ || ১২ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: