Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.140): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

ভিটামিন ই কিসে পাওয়া যায়, কী উপকার

ভিটামিন ই কিসে পাওয়া যায়, কী উপকার

সংগৃহীত

ভিটামিন ই একটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এটি ভিটামিনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে। কোষকে ফ্রি-রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। কোষের ঝিল্লির অখণ্ডতা বজায় রাখে এবং লিপিড পারঅক্সিডেশন প্রতিরোধ করে। 

প্রতিদিন কতটুকু প্রয়োজন

  • প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন ১৫ মিলিগ্রাম ভিটামিন ই-এর প্রয়োজন হয়।

  • ১০ বছরের নিচে শিশুদের ৭ মিলিগ্রাম।

  • অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েদের জন্য ২০ মিলিগ্রাম পর্যন্ত।

তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ভিটামিন ই সাপ্লিমেন্ট খেলে হিতে বিপরীত হতে পারে।

উৎস কী

সব ধরনের বাদামের তেল, নারকেল তেল, সূর্যমুখীর তেল, ক্যানোলা তেল ইত্যাদিতে পর্যাপ্ত ভিটামিন ই আছে। এ ছাড়া মাছ, ডিম, দুধ, পনির, ঝিনুক, ব্রুকলিতেও অল্প কিছু ভিটামিন ই পাওয়া যায়।  

আরও পড়ুন

ভিটামিন ই ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি, পরিবেশগত দূষণ এবং ফ্রি র্যাডিক্যাল থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের গভীরে আর্দ্রতা ধরে রেখে, কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের স্থিতিস্থাপকতা ঠিক রেখে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। ত্বকের শুষ্কতা নিরাময়েও ভিটামিন ই কার্যকর।  

চুলের গোড়ায় রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের গোড়াকে শক্ত করে। চুলের উপরিভাগে একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, ফলে চুল ভেঙে যায় না। 

হৃৎপিণ্ডের মাধ্যমে পাম্প করা রক্ত দেহকোষে অক্সিজেন ও পুষ্টি পদার্থ
সরবরাহ নিশ্চিত করে এবং বিপাকজাত রেচন পদার্থ, যেমন কার্বন ডাই–অক্সাইড বহন
করে ফুসফুসের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় ভিটামিন ই।

রক্তের খারাপ চর্বি, কোলেস্টেরল  ট্রাইগ্লিসারাইড ও এলডিএল কমিয়ে ভালো চর্বি এইচডিএল বাড়াতে সাহায্য করে।  

লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিকে ফ্রি-রেডিক্যাল থেকে রক্ষা করে। ফলে লোহিত রক্তকণিকা দ্রুত ভেঙে যায় না এবং অকালমৃত্যু হয় না। এ ছাড়া এটি লোহিত রক্তকণিকার গঠনে এবং পরিপক্বতায় সাহায্য করে। 

সর্বশেষ

অনলাইন জরিপ

২৩ নভেম্বর ২০২৬ || ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: