Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.140): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে চট্টগ্রামে বিএইচএইচ-এর নতুন ডায়াগনস্টিক

সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে চট্টগ্রামে বিএইচএইচ-এর নতুন ডায়াগনস্টিক

সংগৃহীত

আজ ১৮ নভেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রামের বাকলিয়া অ্যাক্সেস রোডের গ্রিন লিফ টাওয়ারের দ্বিতীয় তলায় ৩,৯৮৮ বর্গফুট আয়তনের এই ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়। আগামী ২১ নভেম্বর ২০২৬ থেকে এখানে রোগীদের সেবা প্রদান শুরু হবে বলে আশা করা হচ্ছে। এক ছাদের নিচে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি ও পরিবারের চিকিৎসার আর্থিক বোঝা লাঘব করতে সহায়তা করবে এই প্রতিষ্ঠানটি।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলীহোসেন আকবরআলী, এফসিএ; ফাইন্যান্স ডিরেক্টর জোহায়ের তাহেরআলী; পরিচালক আবদুল কাদির জোহায়ের এবং উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্তসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

নতুন এই সেন্টারে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিএইচএইচ-এর মেডিকেল অফিসারদের মাধ্যমে চিকিৎসা পরামর্শ, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিনামূল্যে ওষুধ, রোগনির্ণয়ের প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষা এবং পুনর্বাসনমূলক চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের জন্য ফিজিওথেরাপি সেবা প্রদান করা হবে। সমাজকল্যাণ ও জনকল্যাণের প্রতি বিএসআরএম গ্রুপের অঙ্গীকারের এই প্রতিফলন চট্টগ্রামে স্বাস্থ্যসেবার সহজলভ্যতা বৃদ্ধিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে অর্থবহ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ

অনলাইন জরিপ

২২ নভেম্বর ২০২৬ || ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: