Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.48): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

সকালের নাশতায় কোন খাবারগুলো রাখা ভালো, জেনে নিন পুষ্টিবিদদের পরামর্শ

সকালের নাশতায় কোন খাবারগুলো রাখা ভালো, জেনে নিন পুষ্টিবিদদের পরামর্শ

সংগৃহীত

সকালের নাশতা দিনের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ খাবার। এটি কেবল পেট ভরানোর বিষয় নয়, বরং সারাদিনের শক্তি, মনোযোগ, মানসিক সতেজতা ও স্বাস্থ্য বজায় রাখার মূল চাবিকাঠি। তবে বাস্তবে দেখা যায়, অনেকেই ওজন বাড়ার ভয়ে নাশতা বাদ দেন, আবার কেউ কেউ দ্রুত সময় সীমার কারণে স্বাস্থ্যসম্মত নাশতার পরিবর্তে অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন।

পুষ্টিবিদরা বলছেন, দিনের শুরুতে পুষ্টিকর খাবার গ্রহণ করলে শরীর যেমন সুস্থ থাকে, তেমনি মানসিক সতেজতাও বেড়ে যায়। এ ছাড়া সঠিক নাশতা হজম শক্তি বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার ও দীর্ঘমেয়াদে স্বাস্থ্যসম্মত ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

এ কারণে বিশেষজ্ঞরা প্রতিদিন সকালের নাশতায় সহজলভ্য, পুষ্টিগুণে সমৃদ্ধ কিছু খাবার রাখার পরামর্শ দেন। ডিম, চিয়া সিড, ফল, ওটস, গ্রিন টি, কফি, বেরি জাতীয় ফল এবং বাদাম—এসব খাবার শুধু শরীরকে শক্তি দেয় না, বরং মনকেও সতেজ রাখে এবং সারাদিন কার্যক্ষম রাখে।

পুষ্টিবিদদের দাবি, প্রতিদিনের নাশতায় এসব খাবার রাখার অভ্যাস গড়ে তোলা মানে শুধু দিনের শুরুতে এনার্জি পাওয়া নয়, দীর্ঘমেয়াদে শরীর ও মনের সুস্থতার দিকে একটি কার্যকর পদক্ষেপ।

বাদাম

সকালের নাশতায় বাদাম রাখার অভ্যাস শরীরের জন্য খুবই উপকারী। চিনাবাদাম, আখরোট, কাজু বা পেস্তা—যেকোনো বাদামই হৃদযন্ত্রের জন্য উপকারী। বাদামে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, উচ্চমাত্রার প্রোটিন, আঁশ, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও শক্তির ভালো উৎস। এগুলো হৃদযন্ত্রকে সুরক্ষা দেইয়ার পাশাপাশি খারাপ কোলেস্টেরল কমায় এবং ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে। নিয়মিত বাদাম খাওয়ার ফলে স্মৃতিশক্তি বাড়ে, হাড় মজবুত হয় এবং দীর্ঘসময় পেট ভরা থাকে, ফলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমে যায়।

গ্রিন টি

সকালে গ্রিন টি খেলে কফির মতোই কাজ করবে। গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এ, ভিটামিন বি , বি৫, ডি, ই, সি, ই, এইচ সেলেনিয়াম, ক্রোমিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ ও সামান্য ক্যাফেইন। গ্রিন টির উপকারিতা অনেক। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, ক্যান্সার প্রতিরোধ করে ও মস্তিষ্ককে উদ্দীপ্ত করে।

কফি

কফিতে থাকা ক্যাফেইন আপনাকে সতেজ রাখবে এবং মনোযোগ বাড়াবে। এছাড়াও এতে পলিফেনল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরিও রইয়েছে। তবে চিনি অবশ্যই বাদ দিতে হবে। গবেষণা থেকে জানা যায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে ৪০০ মিলিগ্রাম কফি খেতে পারেন। তবে গর্ভাবস্থায় প্রতিদিন ২০০ মিলিগ্রামের বেশি ক্যাফিন না খাওয়াই ভালো।

ডিম

সকালের নাশতায় ডিম অন্যতম সেরা খাবার। এতে প্রোটিন, ভিটামিন ও নানা খনিজ উপাদান থাকে। ডিমের যেকোনো পদ সহজেই তৈরি করা যায় এবং এটি শরীরকে দীর্ঘক্ষণ শক্তি জোগায়।

ফল

কলা, আপেল, কমলা, আঙুরসহ মৌসুমি ফল সকালের জন্য দারুণ। ফলে থাকে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম ও আঁশ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও হজমশক্তি উন্নত করে।

চিয়া সিড

চিয়া সিডকে বলা হয় সুপার ফুড। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেশিয়ামসহ নানা অ্যান্টিঅক্সিডেন্ট। হাড় মজবুত রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এটি কার্যকর।

বেরি জাতীয় ফল

স্ট্রবেরি, ব্লুবেরি বা অন্যান্য বেরিতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে, ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং হজমে সহায়ক।

সূত্র: কালবেলা

সর্বশেষ

অনলাইন জরিপ

২৭ জুলাই ২০২৬ || ১২ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: