বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

সিরাজগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে দুই মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

সংগৃহীত

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছন, ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ।

মঙ্গলবার (১২ মে) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক বেগম লাইলা শারমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপ নগর গ্রামের ফজলুর রহমানের ছেলে জসিম উদ্দিন এবং চর আলাতুলী গ্রামের তাহসান আলীর ছেলে পিয়ারুল ইসলাম।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ জানান, রায় ঘোষণার সময় আসামি জসিম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি পিয়ারুল ইসলাম পলাতক রয়েছেন।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ জুলাই র‌্যাব-১২ এর একটি টহল দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল বাজার এলাকায় দায়িত্ব পালন করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী গ্রামের মেসার্স লামইয়া জান্নাতুল ফিলিং স্টেশনের পূর্ব পাশে আলাউদ্দিনের মুদি দোকানের সামনে দুই ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন।

সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সেখানে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন এবং তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৩৪৩ গ্রাম হেরোইন উদ্ধার করেন।

এ ঘটনায় র‌্যাব-১২ এর পুলিশ পরিদর্শক ফজলুল হক বাদী হয়ে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামির বিরুদ্ধে এ রায় প্রদান করেন।

সর্বশেষ

অনলাইন জরিপ

১৩ মে ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন