বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

সিরাজগঞ্জে গাড়ি চাপায় বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু

সিরাজগঞ্জে গাড়ি চাপায় বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু

সংগৃহীত

সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে অজ্ঞাত একটি গাড়ির নিচে চাপা পড়ে আসিফ (২০) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবক মারা গেছে। রোববার বেলা ১০টার দিকে কামারখন্দ উপজেলার মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আসিফ উপজেলার কোনাবাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আসিফ বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রায় দিনই উক্ত মহাসড়কে ঘুরে বেড়াত। মাঝে মাঝে মহাসড়কের রোড ডিভাইডারের উপরে তাকে বসে থাকতে দেখা যেত। রোববার ঘটনার সময় আসিফ রাস্তা পার হতে গেলে একটি অজ্ঞাত গাড়ির নিচে চাপা পড়েন আসিফ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর তারা বিষয়টি জেনে দ্রুত ঘটনাস্থলে যান। কিন্তু ঘাতক গাড়িটিকে সনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের লোকজন আসিফের মরদেহ বাড়িতে নিয়ে যায়। তাদের অনুরোধে মরদেহের ময়নাতদন্ত করা হয়নি।  

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৪ মে ২০২৬ || ৩১ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন