সংগৃহীত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে অবৈধ সিগারেট তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে পরিচালিত এ অভিযানে ৭৩ হাজার নকল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ৩২০ প্যাকেট নকল ডার্বি সিগারেট (৩ হাজার ২০০ শলাকা), ১০ হাজার শলাকা খোলা স্টার সিগারেট, ৪ হাজার খালি প্যাকেট এবং সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- নীলফামারী সদর উপজেলার সজিব ইসলাম (২০), রাকিব ইসলাম (২২) ও কামরুজ্জামান (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রিটিশ আমেরিকান টোবাকোর এক কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গোপনে ডার্বি ও স্টার ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করা হচ্ছিল।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সিগারেট তৈরি ও বাজারজাত করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ ও ট্রেডমার্ক আইন, ২০০৯ অনুযায়ী মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
আব্দুল মোমিন/এমএন
সূত্র: ঢাকা পোষ্ট



.webp)

.webp)








