মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

তাড়াশে কৃষকদের নিয়ে উঠান বৈঠক করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

তাড়াশে কৃষকদের নিয়ে উঠান বৈঠক করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

সিরাজগঞ্জের তাড়াশে বিভিন্ন ফসলী জমিতে বোরো ধানের ব্লাস্ট রোগ বালাই ও পোকা-মাকড় দমনের কলা-কৌশলের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সাথে উঠান বৈঠক করেছে তাড়াশ কৃষি অফিস।

সোমবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার গোন্তাবাজার এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ চার সদস্যের টিম বিভিন্ন ক্ষতিকর পোকা ও রোগের আক্রমণ থেকে আমন ধানের ক্ষেত রক্ষার কৌশল হাতে কলমে শেখাচ্ছেন এসব উঠান বৈঠকে। এছাড়াও কৃষদের মাঝে ধানের ব্লাস্ট রোগ ও বাদামি গাছ ফড়িং দমনের জন্য কীটনাশকের নামসহ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোবারক আলী, মো. আলআমিন, মনিরুজ্জামান সুমন ও শাহদত হোসেন, কৃষক আব্দুল আজিজ, সাগর আহমেদ, শরিফুল ইসলাম, সবুজ শাহরিয়ার, মোবারক হোসেন, মোস্তফা প্রমুখ।

তালম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন বলেন, ফসলের রোগ ও পোকা আক্রমণের লক্ষণ কৃষকদের জানানোসহ মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারে কৃষক যাতে ক্ষতির সম্মুখীন না হন, সেদিকে দৃষ্টি দিয়ে আমরা এ উঠান বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছি।

এ দিকে মাঠ পর্যায়ে উঠান বৈঠক করে ধানের রোগ বালাই দমনসহ সঠিক সময়ে কর্তনের পরামর্শ দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে অন্য বছরের তুলনায় এবছর অধিক ফলনের আশা করেছেন বলে জানালেন আরেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান সুমন।

এ প্রসঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মমিন বলেন, বোর ধানের আবাদ এবার খুবই ভালো হবে বলে আশা করা যাচ্ছে। কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে। কৃষকদের উঠান বৈঠকের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে কৃৃষকদের আরও সচেতন করা হবে। যেন কৃষকেরা অধিক লাভবান হতে পারেন।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা