Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.178): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

উল্লাপাড়ায় ভন্ড পীর গ্রেফতার

উল্লাপাড়ায় ভন্ড পীর গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপড়ায় আউয়াল হোসেন ফটিক নামের এক আধ্যাতিক শক্তির ভন্ড পীরকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । বুধবার সলপ ইউনিয়নের বড় জুমলা গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম স্বপন বাদি হয়ে ভন্ড পীর আউয়াল হোসেন ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ বুধবার গভীর রাতে উপজেলার সলপ ইউনিয়নের বড় জুমলা গ্রামে পীরের বাড়িতে অভিযান চালিয়ে ভন্ড পীর আউয়াল হোসেন ফকির ও তার ছেলে মোঃ রজব আলীকে গ্রেফতার করা হয় ।

মামলা সূত্রে জানাযায়, আধ্যাতিক শক্তির পীর দাবীদার ভন্ড পীর আউয়াল হোসেন ফটিক দীর্ঘদিন ধরে তার বাড়িতে খানকাশরীফ বানিয়ে মানুষদের নিকট থেকে প্রতারনা করে টাকা হাতিয়ে নিয়ে আসছিলো । এছাড়াও তিনি উঠতি বয়সী ছেলে- মেয়েদেরকে তার প্রতারনার ফাঁদে ফেলে মাদক সেবন ও অনৈতিক কাজে জরাইতো ।

বিষয়টি বন্ধ করতে গ্রামবাসী ওই ভন্ড পীর আউয়াল হোসেন ফকির কাছে গেলে সে গ্রামবাসীর উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং তার পালিত গুন্ডা বাহিনী দিয়ে গ্রামবাসীদের মাধর করে । পরে গ্রামবাসীর পক্ষে বাদি হয়ে মোঃ জাহাঙ্গীর আলম উল্লাপাড়া মডেল থানায় একটি লিখত অভিযোগ দিলে তাদেরকে পুলিশ গ্রেফতার করে । উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, থানায় অভিযোগের প্রেক্ষিতে আউয়াল হোসেন ফটিক ও তার ছেলেকে আটক করে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৬ আগস্ট ২০২৬ || ৩১ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: