শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

সিরাজগঞ্জে ২০ লাক্ষ টাকার হোরোইনসহ দুজন আটক

সিরাজগঞ্জে ২০ লাক্ষ টাকার হোরোইনসহ দুজন আটক

সিরাজগঞ্জে পৃথক পৃথক অভিযানে ২০ লক্ষ টাকার হোরোইন ও ১ হাজার ৩৭০ পিচ ইয়াবাসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১২। শনিবার (২৮ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানান শুক্র ও শনিবার ভোর রাতে গোপন সাংবাদের ভিত্তিতে জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ফুড ভিলেজ হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইশো গ্রাম হোরোইনসহ ১ জন ও ধোপাকান্দি ব্রিজ সংলগ্ন নিউ লাম মিম হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে ঢাকা টু দিনাজপুরগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে এক হাজার তিনশত সত্তর পিচ ইয়াবাসহ আরো একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার পূর্ব নয়ানপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ এর ছেলে মো. মোস্তফা কামাল রুবেল (৪৮) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আই হাই গ্রামের শ্রী গোবিন্দ সিং এর ছেলে শ্রী নিমাই সিং (৪৪)। উভয়ের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৯ জুন ২০২৬ || ৬ আষাঢ় ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: