বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

সিরাজগঞ্জে ১ দোকানে ২ হাজার লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে ১ দোকানে ২ হাজার লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের বেলকুচিতে সয়াবিন তেল মজুদ, উচ্চমূল্য নেয়া, সয়াবিনের সাথে অন্য পণ্য ক্রয় করতে বাধ্য করার অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এ সময় মজুদকৃত প্রায় ২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে নায্যমূল্যে খোলাবাজারে বিক্রি করে দেওয়া হয়েছে। বুধবার (১১ মে) বেলা ১টার দিকে জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতি বাজারে এ অভিযান পরিচালিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন অভিযোগে রায়হান স্টোরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুদকৃত অবস্থায় প্রায় ২ হাজার লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। 

ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত সয়াবিন তেল খোলা বাজারে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় ওই ব্যবসা প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা