রোববার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কামারখন্দে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কামারখন্দে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জের কামারখন্দে পৃথক অভিযান পরিচালনা করে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কামারখন্দ থানা পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে উপজেলার জেভসিস ফ্লাইওভার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ২৫০ (দুইশত পঞ্চাশ) গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার  করা হয়। অপরদিকে উপজেলার ভদ্রঘাটের বানিয়াগাতি এলাকা থেকে আড়াই কেজি গাঁজাসহ আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। 

আটককৃতরা হলেন, সদর উপজেলার কড্ডা কৃষ্ণপুর গ্রামের মৃত ছদর উদ্দিন ছেলে মোহাম্মদ আলী(৫০) কামারখন্দ উপজেলার ভারাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মৃত গণি শেখর ছেলে সাইফুল ইসলাম (৫০) ও কুড়িগ্রাম জেলার বাঁশজানী উপজেলার তারেক আলী শেখের ছেলে জুলহাস আলী ( ৪৫)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ নিশ্চিত করে বলেন, পৃথক অভিযান পরিচালনা করে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

১৪ জুন ২০২৬ || ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: