Warning: file_get_contents(http://ipwho.is/216.73.217.0): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

শাহজাদপুরে গাঁজা গাছসহ আটক-১

শাহজাদপুরে গাঁজা গাছসহ আটক-১

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১২ কেজি ওজনের একটি বিশালাকার গাঁজার গাছসহ মো. হোসেন আলী নামের একজন গাজা চাষিকে আটক করেছে থানা পুলিশ। হোসেন আলী পোতাজিয়া ইউনিয়নের প্রত্যন্ত নুড়ালনগর গ্রামের মৃত মাজেম আলী প্রামানিকের ছেলে। জানা যায়, রবিবার (১০ অক্টোবর) সন্ধায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুরালনগর গ্রামে অভিযান চালিয়ে হোসেন আলীর বাড়ির আঙিনা থেকে বিশালাকার একটি গাঁজার গাছ পাওয়া যায়। এ সময় গাঁজার গাছটি উদ্ধার ও গাঁজা চাষের অপরাধে হোসেন আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শাহজাদপুর থানা সহকারী উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুড়ালনগর গ্রামের জনৈক হোসেন আলী প্রামাণিক একটি গাঁজার গাছ রোপণ করে বাড়ির আঙিনায় পরিচর্যা করছেন।

রবিবার সন্ধার পরে তার বাড়ির পাশে গিয়ে জানতে পারি যে গাঁজা চাষি হোসেন আলী বাড়িতে নেই। পরে সন্ধা ৭টায় তিনি বাড়ি ফিরলে আমরা তার বাড়িতে অভিযান চালিয়ে ১২ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করি এবং হোসেন আলীকে আটক করে থানায় নিয়ে আসি। হোসেন আলী নিজেও গাঁজা সেবন করেন এবং বিক্রির সাথেও তিনি জড়িত বলে তিনি জানান। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, উপজেলার নুড়ালনগর গ্রাম থেকে একটি ১২ কেজি ওজনের গাঁজার গাছসহ হোসেন আলী নামের মাদক বিক্রেতা ও গাঁজা চাষিীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত হোসেন আলীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৮ জুলাই ২০২৬ || ১২ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: