Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.149): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ভারতকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল উইন্ডিজ

ভারতকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল উইন্ডিজ

সংগৃহীত

নিউ চণ্ডীগড়ে ভারতের ৩৫২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে সান্ত্বনার জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় ব্যাটর লোকেশ রাহুলের অপরাজিত ঝোড়ো ইনিংসে ভর করে ভারত ৭ উইকেটে ৩৫১ রান তুলেছিল। তবে ৫০ ওভার কিপিংয়ের পর ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত থেকে ১০ বল বাকি থাকতেই উইন্ডিজকে জয় এনে দেন অধিনায়ক হোপ।

নিউ চণ্ডীগড়ে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে ভারত। তৃতীয় ওভারেই জেডেন সিলসের শিকার হয়ে সাজঘরে ফেরেন শুভমান গিল ও বিরাট কোহলি। ২৮ রানে ২ উইকেট হারানোর পর অধিনায়ক রোহিত শর্মা (৯২) ও রুতুরাজ গাইকোয়াডের ইনিংসে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।

গাইকোয়াড ও মিডল অর্ডারের ব্যাটাররা দ্রুত বিদায় নিলে সব দায়িত্ব এসে পড়ে কেএল রাহুলের কাঁধে। টেলএন্ডারদের সঙ্গ নিয়ে শেষ দুই ওভারে ৪ ছক্কা ও এক চারে ভারতকে ৩৫১ রানের বড় সংগ্রহে পৌঁছে দেন তিনি।

জবাবে ৩৫২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করে ক্যারিবীয়রা। জন ক্যাম্পবেল দ্রুত ফিরলেও আমির জাঙ্গুকে (৬৭) সঙ্গে নিয়ে ১০০ রানের জুটি গড়ে জয়ের ভিত্তি গড়ে দেন হোপ। ওডিআই ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি পূর্ণ করার পর কিমো পল ও ম্যাথিউ ফোর্ড আউট হলে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

তবে শেষ ১০ ওভারে প্রয়োজনীয় ৮১ রান একাই তুলে নেন অধিনায়ক হোপ। ভারতের স্লো ওভার রেট ও দুর্বল বোলিংয়ের পূর্ণ সুযোগ নিয়ে কম্বোজের এক ওভারেই ২২ রান তুলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন তিনি। শেষ পর্যন্ত শাই হোপের মহাকাব্যিক ১৬২ রানের ওপর ভর করেই রোমাঞ্চকর জয় দিয়ে সিরিজ শেষ করে ওয়েস্ট ইন্ডিজ।

সূত্র: কালবেলা

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ অক্টোবর ২০২৬ || ২০ আশ্বিন ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: