Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.48): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

অস্ট্রিয়া ম্যাচের আগে এক তারকাকে হারাল আর্জেন্টিনা

অস্ট্রিয়া ম্যাচের আগে এক তারকাকে হারাল আর্জেন্টিনা

সংগৃহীত

হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ায় অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচ খেলতে পারছেন না আর্জেন্টিনার ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল। এ ছাড়া দ্বিতীয় ম্যাচের দলে আর তেমন বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।  

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে শুরুর একাদশেই ছিলেন মন্টিয়েল। তবে এরপর গত কয়েক দিন পুরোপুরি অনুশীলন করতে পারেননি এই আর্জেন্টাইন ফুটবলার। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে দাবি, অস্ট্রিয়ার বিপক্ষে তার জায়গায় নাহুয়েল মলিনার খেলার সম্ভাবনাই বেশি।

তবে চোটটি খুব গুরুতর নয়। মন্টিয়েল আজ (শনিবার) ও রোববার মাঠে হালকা অনুশীলন করবেন বলে জানা গেছে। আর্জেন্টিনা শিবিরের আশা, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে তাকে পাওয়া যেতে পারে।

এর আগে আরেক পায়ে চোট নিয়ে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়েছিলেন মন্টিয়েল। ক্যানসাসে দলের সঙ্গে যোগ দেওয়ার সময় তার অন্য পায়ের হ্যামস্ট্রিংয়ে সমস্যা ছিল। সেই চোটের কারণেই তিনি ক্লাব ফুটবলে শেষ কয়েকটি ম্যাচ এবং জাতীয় দলের প্রস্তুতি ম্যাচের একটি মিস করেছিলেন।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে বিরতির পর মলিনা মাঠে নামেন। এবার শুরু থেকেই তাকে দেখা যেতে পারে। ডিফেন্সে এই পরিবর্তন ছাড়া লিওনেল স্কালোনির একাদশে বড় কোনো রদবদলের সম্ভাবনা নেই।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেখানে জয় পেলে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বশেষ

অনলাইন জরিপ

০৫ আগস্ট ২০২৬ || ২০ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: