মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

সৌদিতে মিসাইল হামলার সতকর্তা, সাধারণ মানুষকে নিরাপদে থাকার নির্দেশনা

সৌদিতে মিসাইল হামলার সতকর্তা, সাধারণ মানুষকে নিরাপদে থাকার নির্দেশনা

সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল-খার্জে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হয়েছে। সেখানে দেশটির প্রিন্স সুলতান বিমানঘাঁটি অবস্থিত। আর এই ঘাঁটিতে রয়েছে মার্কিন সেনারা।

আল-খার্জের স্থানীয় প্রশাসন সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে। তারা বলেছে, যতক্ষণ পর্যন্ত হুমকি অব্যাহত থাকবে ততক্ষণ সবাইকে ঘরবাড়ির বা অন্য কোনো নিরাপদ আশ্রয়ে থাকতে হবে।

আজ সোমবার (৮ জুন) সকালে দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায়। এর আগে রাতে ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়েছিল। এরমধ্যেই আবার সৌদিতে সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে।

ইসরায়েলের হামলার পর তেহরানে শক্তিশালী বিস্ফোরণ

দখলদার ইসরায়েলের পাল্টা হামলার পর ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের সঙ্গে আরও দুটি শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড।

গতকাল রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল হামলা চালায় ইরান। দখলদাররা লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করায় এই ব্যবস্থা নেওয়ার কথা জানায় তেহরান। এরপর আজ সকালে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে হামলা চালায় ইসরায়েল।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শুরু হয় যুদ্ধ। যা টানা ৪০ দিন চলে। এরপর পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি হয়। টানা প্রায় দুই মাস যুদ্ধ বন্ধ থাকার পর গতকাল রাতে ইরান প্রথমবারের মতো ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে। এরপর ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। এখন পুরো যুদ্ধবিরতির বিষয়টি হুমকির মুখে পড়ে গেছে।

বিপ্লবী গার্ড জানিয়েছে, তেহরানের পাশাপাশি তাবরিজ এবং ইস্ফাহানেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সূত্র: আলজাজিরা

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৯ জুন ২০২৬ || ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: