সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সবাইকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় ব্রুনো ফার্নান্দেস

সবাইকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় ব্রুনো ফার্নান্দেস

সংগৃহীত

থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনার অক্ষুণ্ণ রেকর্ড ভেঙে ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে এককভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়লেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ব্রুনো ফার্নান্দেস। রবিবার লিগের শেষ দিনে ব্রাইটনের বিপক্ষে ম্যাচে রেকর্ড-গড়া ২১তম অ্যাসিস্টটি করেন এই পর্তুগিজ মিডফিল্ডার।

এর মাধ্যমে আর্সেনাল কিংবদন্তি অঁরি এবং ম্যান সিটি তারকা ডি ব্রুইনার এক মৌসুমে যৌথভাবে থাকা ২০টি অ্যাসিস্টের রেকর্ড টপকে ইতিহাসের পাতায় এককভাবে নিজের নাম লেখালেন তিনি।

লিগের শেষ রাউন্ডের ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের এক পর্যায়ে ব্রুনোর নেওয়া দুর্দান্ত এক কর্নার কিক থেকে হেডের সাহায্যে বল জালে জড়ান প্যাট্রিক ডরগু। আর এই গোলের সূত্র ধরেই অ্যাসিস্টের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।

২০২০ সালের জানুয়ারিতে ৬৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পোর্টিং লিসবন থেকে ওল্ড ট্রাফোর্ডে আসা ব্রুনো ফার্নান্দেসের জন্য এবারের মৌসুমটি ছিল স্বপ্নের মতো। অ্যাসিস্টের রেকর্ডের পাশাপাশি এই মৌসুমে তিনি নিজে করেছেন ৮টি গোল এবং দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ শনিবারই জিতে নিয়েছেন প্রিমিয়ার লিগের প্লেয়ার অব দ্য সিজনের পুরস্কার।

ইতিহাসের পাতায় নিজের নাম তোলার পর স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুনো বলেন, ‘এটি এমন একটি অর্জন যা নিয়ে আমি সত্যিই ভাবছিলাম। কারণ আমরা কেভিন ও থিয়েরির মতো ফুটবলারদের কথা বলছি, যারা প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা দুজন খেলোয়াড়। তাদের নামের পাশে নিজের নাম যুক্ত করতে পারাটা অত্যন্ত গর্বের।’

তিনি আরও বলেন, ‘আমার পাসের পর সতীর্থরা যদি বল জালে জড়াতে না পারত, তবে এই রেকর্ড কখনোই হতো না। নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচে ব্রায়ান এমবেউমো গোল করেছিল বলেই আমার ২০তম অ্যাসিস্টটি হয়েছিল। তাই সব কৃতিত্ব ফিনিশারদেরই প্রাপ্য।’

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৫ মে ২০২৬ || ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন