বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

অনার্সের পর মাস্টার্সেও প্রথম, ফল প্রকাশের দিনই হল ছাড়লেন শিবির নেতা

অনার্সের পর মাস্টার্সেও প্রথম, ফল প্রকাশের দিনই হল ছাড়লেন শিবির নেতা

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ইসলামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হাসান খান অনার্সের পর মাস্টার্স পরীক্ষাতেও ৪.০০ সিজিপিএ পেয়ে এককভাবে প্রথম স্থান অর্জন করেছেন। একই দিনে তিনি নিজ আবাসিক হল সিটও ছেড়েছেন। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২৫ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত ২০২৪ সালের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফল আজ সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়। ফল প্রকাশের দিনেই তিনি হল ত্যাগ করেন। এতে শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন এ শিবির নেতা। 

হল ছাড়ার সময় তিনি জানান, আজই ফল প্রকাশ হয়েছে, তাই আজই আনুষ্ঠানিকভাবে হল ছেড়ে দিচ্ছেন তিনি। ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি হলে উঠেছিলেন। আজ তার হলজীবনের সমাপ্তি হলো।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান সমস্যা সিট সংকট। এই সিট সংকটকে কেন্দ্র করেই ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি গণরুম ও গেস্টরুম সংস্কৃতি তৈরি করে। তিনি জানান, তার সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি প্রতিশ্রুতি হলো সিট সংকট নিরসনে কাজ করা এবং হলে কেবল নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করার নীতি কার্যকর করা।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ মে ২০২৬ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন