বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

নিখোঁজের ৫ দিনের মধ্যে দুই বছরের শিশুকে উদ্ধার করল পুলিশ

নিখোঁজের ৫ দিনের মধ্যে দুই বছরের শিশুকে উদ্ধার করল পুলিশ

সংগৃহীত

রাজধানীর লালবাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া আড়াই বছরের শিশু রাব্বি ইসলাম হাসিবকে দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ। 

বুধবার (২০ মে) বেলা ১১টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় বেগুনবাড়ি এলাকা থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) এন এম নাসিরুদ্দিন জানান, শুক্রবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার পর লালবাগ থানার শেখ সাহেব বাজার রোডের বাসিন্দা শিউলি আক্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। 

বেলা সোয়া ২টার দিকে ঘুম থেকে উঠে শিউলি আক্তার তার ২ বছর ৬ মাস বয়সী শিশু সন্তান রাব্বি ইসলাম হাসিবকে ঘরে দেখতে পান না। পুত্রবধূ ও স্বামীসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও সন্তানের কোনো সন্ধান না পেয়ে ওই দিনই লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জিডি হওয়ার পর পরই শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে লালবাগ থানা পুলিশের একটি টিম। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের উৎস ও অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। 

অবশেষে বুধবার  (২০ মে) বেলা ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করা হয়।

লালবাগ থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত শিশু রাব্বি বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২১ মে ২০২৬ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন