সংগৃহীত
চট্টগ্রামের রাউজানে রুমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বিকেলে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন দরগাহ গ্রামে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রুমা ওই গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক মুহাম্মদ সোলেমানের স্ত্রী। তাদের পাঁচ বছর বয়সি একটি সন্তান রয়েছে।
তবে ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করেছে নিহত গৃহবধূর পরিবার। তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন দাবিতে রুমাকে নির্যাতন করা হতো।
নিহতের বড় ভাই আনোয়ার হোসেন বলেন, আমার বোনকে বিভিন্ন সময় স্বামী ও তার পরিবারের সদস্যরা নির্যাতন করতেন। তাঁকে হত্যা করা হয়েছে। আমরা হত্যা মামলা করব।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে স্বামীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, রুমা ঘরের বিমের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এরপর তারা লাশ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে খাটে শুইয়ে রাখেন। খবর পেয়ে বাবার বাড়ির সদস্যরা এসে লাশটি খাটের ওপর দেখতে পান। তবে তাদের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এছাড়া ঘটনার পর স্বামীর পরিবার তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর না দেওয়ায় নিহতের পরিবার ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছে।
রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, আমরা ঘরের খাট থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)

.webp)
.webp)
.webp)
.webp)





.webp)
.webp)
