শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই নিয়োগ বাতিল বেরোবি উপাচার্যের

প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই নিয়োগ বাতিল বেরোবি উপাচার্যের

সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সপ্তম উপাচার্য হিসেবে ঢাবি মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করা হয়েছে।

বুধবার (১৪ মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক আরেকটি প্রজ্ঞাপনে তার নিয়োগ বাতিল করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অদ্য ১৪ মে, ২০২৬ তারিখের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ এতদ্বারা বাতিল করা হলো এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

কি কারণে নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা না থাকলেও সংশ্লিষ্টরা ধারণা করছেন ড. আনিসুর রহমান আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোনজামাই, আর এ কারণেই তার নিয়োগ বাতিল করা হতে পারে।

জানা যায়, নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এবং তৃতীয় মেয়াদে সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ মে ২০২৬ || ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন