শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

সংগৃহীত

বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার (১৫ মে) রংপুর সফরে যাচ্ছেন। 

বুধবার (১৩ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়,  রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত স্থানীয় রংপুর মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতব্য উপজেলা/থানা আমির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

একই দিন তিনি রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য, জেলা/মহানগর আমিরসহ স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। 

দুপুরে তিনি ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগরী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলার নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। 

বিকাল সাড়ে ৪টায় রংপুর মহানগর উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। 

এ সফরে জামায়াত আমিরের সঙ্গে থাকবেন সংগঠনের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এবং স্থানীয় জাতীয় সংসদ সদস্যরা। 

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ মে ২০২৬ || ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন