শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইকে হত্যা, ২৩ বছর পর দুজনের মৃত্যুদণ্ড

বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ভাইকে হত্যা, ২৩ বছর পর দুজনের মৃত্যুদণ্ড

সংগৃহীত

চট্টগ্রামে বোনকে বিয়ে দিতে রাজি না হওয়ায় ইছু মিয়া নামের এক যুবককে হত্যার দীর্ঘ ২৩ বছর পর মামলার রায় দিয়েছেন আদালত। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাস এই রায় ঘোষণা করেন। আদালতের অফিস সহকারী মারুফ হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন জামাল উদ্দিন ও মোহাম্মদ এরশাদ। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. মনির, আলমগীর ও রাশেদ। তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, নিহত ইছু মিয়া নগরের বহদ্দারহাট এলাকার একটি মাছের আড়তে কাজ করতেন। আসামি জামাল উদ্দিন ইছু মিয়ার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই প্রস্তাবে ইছু মিয়া রাজি না হওয়ায় তাকে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

পরবর্তীতে ২০০৩ সালের ৮ জানুয়ারি ডবলমুরিং থানার আগ্রাবাদ শেখ মুজিব সড়কের বিসিক ভবনের পাশের একটি কবরস্থানের ঝোপ থেকে ইছু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই কামাল উদ্দিন বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ মে ২০২৬ || ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন