শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের, বাদ পড়লেন রিয়াল তারকা

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের, বাদ পড়লেন রিয়াল তারকা

সংগৃহীত

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাওয়া ফ্রান্সের চূড়ান্ত দল ঘোষণা করেছে কোচ দিদিয়ের দেশম। তারকা কিলিয়ান এমবাপে প্রত্যাশিতভাবেই দলের অধিনায়কত্ব করবেন। অন্যদিকে শতাব্দীর দ্বিতীয় ফরাসি তারকা হিসেবে ডি’অর জেতা উসমানে দেম্বেলে থাকছেন আক্রমণভাগের মূল অস্ত্র হিসেবে। তবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা।

অলিভিয়ের জিরুড (৫৭ গোল) বর্তমানে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা। মাত্র এক গোল পিছিয়ে থাকা এমবাপের (৫৬ গোল) সামনে সুযোগ রয়েছে এই বিশ্বকাপেই ফ্রান্সের ফুটবল ইতিহাসে নিজেকে সবার ওপরে নিয়ে যাওয়ার। যদিও সাম্প্রতিক সময়ে ঊরুর চোট তাকে কিছুটা ভুগিয়েছে, তবে তার ওপর পূর্ণ আস্থা রাখছেন কোচ দেশম।

ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক হলো রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা এবং টটেনহ্যামের রানডাল কোলো মুয়ানির বাদ পড়া। ইনজুরি ও অফ-ফর্মের কারণে এই দুই তারকাকে ছাড়াই দল সাজিয়েছেন দেশম।

এ বিষয়ে দেশম ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ান’কে বলেন, ‘এটি কেবল ২৬ জন সেরা খেলোয়াড়ের দল নয়, বরং দলের ভারসাম্যের বিষয়। কামাভিঙ্গা একটি কঠিন মৌসুম পার করেছে, তার জন্য সিদ্ধান্ত নেওয়া আমার জন্য সহজ ছিল না।’

আক্রমণভাগে মাইকেল অলিসে এবং দেশিরে দুয়ে-র মতো তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া ম্যানচেস্টার সিটির রায়ান চেরকি এবং আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা প্রিমিয়ার লিগের সাত ফুটবলারের প্রতিনিধি হিসেবে স্কোয়াডে আছেন।

আর ২০১৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে লুই হার্নান্দেজ, এনগোলো কান্তে, এমবাপ্পে ও দেম্বেলেই কেবল টিকে আছেন।

ফ্রান্সের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: মাইক মাইনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা।

রক্ষণভাগ: লুকাস ডিনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।

মাঝমাঠ এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি।

আক্রমণভাগ: মাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমানে দেম্বেলে, দেশিরে দুয়ে, মাইকেল অলিসে, কিলিয়ান এমবাপ্পে, জ্যঁ-ফিলিপ মাতেতা, মার্কাস থুরাম।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১৫ মে ২০২৬ || ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন