রোববার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

নিজ ভাইকে গুরুত্বপূর্ণ সরকারি পদ থেকে সরিয়ে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

নিজ ভাইকে গুরুত্বপূর্ণ সরকারি পদ থেকে সরিয়ে দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

সংগৃহীত

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কিছু পদ ও মন্ত্রণালয়ে পরিবর্তন এনেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা।

গতকাল শনিবার (৯ মে) এসব পরিবর্তন আনেন তিনি। যারমধ্যে তার আপন ভাইও আছেন।

সিরিয়ী বার্তাসংস্থা সানার বরাতে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, প্রেসিডেন্ট সারা তার ভাই মাহেরকে সিরিয়ান প্রেসিডেন্সির সেক্রেটারি জেনারেল পদ থেকে সরিয়ে দিয়েছেন।

তার জায়গায় এ দায়িত্ব দেওয়া হয়েছে হোমস প্রদেশের সাবেক গভর্নর আব্দুল রহমান বাদরেদ্দিন আল-আমআকে।

অপরদিকে তথ্যমন্ত্রী হামজা আলমুস্তাফাকে সরিয়ে খালেদ ফাওয়াজ জারুর এবং কৃষিমন্ত্রী আমজাদ বদরকে সরিয়ে বাসেল হাফেজ আল-সুইদেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ দায়িত্বে কেন পরিবর্তন আনা হয়েছে সেটি স্পষ্ট নয় বলে জানিয়েছে এএফপি।

২০২৪ সালের ডিসেম্বরে সাবেক স্বৈরশাসক বাসার আল-আসাদকে হটিয়ে ক্ষমতায় আসেন সারা। তিনি ২০২৫ সালের মার্চে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং পাঁচ বছরের জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। এ সরকারে নিজের কাছের লোকদের দায়িত্ব দেন।

বার্তাসংস্থা সানা জানিয়েছে, হোমস, কুনিত্রা, লাতাকিয়া এবং দের ইজ্জুর প্রদেশে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট সারা।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ মে ২০২৬ || ২৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন