রোববার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সিরাজগঞ্জে বজ্রপাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু

সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থানের উন্নয়ন কাজ তদারকি করতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধ কৃষক আব্দুস সামাদের (৬৫) মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার রাহুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ ওই গ্রামের মৃত মাহামের ছেলে ও কবরস্থান পরিচালনা কমিটির সদস্য।

উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই গ্রামের কবরস্থানে উন্নয়ন কাজ চলছিল বেশ কিছুদিন ধরে। বুধবার বিকেলে বৃষ্টির মধ্যে এ কাজ তদারকি করতে যান ওই বৃদ্ধ। এ সময় উত্তর পশ্চিমকোণ থেকে উঠে আসা ঝড়ো হাওয়া বইছিল। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় রাতেই তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ মে ২০২৬ || ২৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন