রোববার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

জয়পুরহাটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আলোচনা সভা

জয়পুরহাটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আলোচনা সভা

সংগৃহীত

জয়পুরহাট প্রতিনিধিঃ সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

​বৃহস্পতিবার সকালে জয়পুরহাট রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয় । পরে শহরের পাঁচুর মোড় বিশাল এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়।

রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান সুইট এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, সিভিল সার্জন ডা. আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব,​জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্ট বিশ্বব্যাপী যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অনন্য।

জয়পুরহাট ইউনিটও স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বক্তারা রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে মানবসেবায় আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে আজীবন সদস্য ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরুষ্কার প্রদান করা হয়।

সর্বশেষ

অনলাইন জরিপ

১০ মে ২০২৬ || ২৭ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন