সংগৃহীত
পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে অবৈধভাবে এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর পৌরসভার পালপাড়া এলাকার মো. রাব্বি শেখ (১৯), মো. সাব্বির শেখ (২২) ও লিপি বেগম (৪০)। অবৈধভাবে এমফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ ও সেবনের দায়ে প্রত্যেককে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১২ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন আদালতে প্রসিকিউশন উপস্থাপন করেন।
সূত্র: ঢাকা পোষ্ট












