বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ১১ দিন পর আমেনা খাতুন (৪০) এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর দিঘিবাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আমেনা খাতুন বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১০ বছরের মধ্যে আমেনা খাতুনের দুটি ছেলে অসুস্থ হয়ে মারা যায়। তারপর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত। এর আগেও আমেনা বাড়ির কাউকে না বলে একাধিকবার বাড়ি থেকে বের হয়েছেন। সর্বশেষ গত ২৫ এপ্রিল আমেনা নিখোঁজ হয়। ১১ দিন পর বুধবার বিকেলে এলাকাবাসী বংশীনগর দিঘিবাড়ি জঙ্গলের একটি গাছে ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের লোকজন আমেনার লাশ শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন বলেন, আমেনা খাতুন মানসিক বিপর্যস্ত। এর আগেও তিনি একাধিকবার নিখোঁজ হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৭ মে ২০২৬ || ২৪ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন