সংগৃহীত
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে মন্ত্রী বা অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। এবার মন্ত্রীর নির্দেশনা অমান্য করে নীলফামারীর সৈয়দপুরে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে ফুলের তোড়া দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ তাকমিলা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে শহরের বেসরকারি সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্সের আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা।
জানা যায়, সুস্থ মা ও সুস্থ শিশু নিশ্চিত করার লক্ষ্যে পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় ৯৯ জন নবজাতকের মায়ের হাতে পুষ্টি সম্পূর্ণ খাবার তুলে দেওয়ার আয়োজন করেন বেসরকারি সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্স। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি থেকে নামছেন এসময়ে একজন আনসার সদস্য গাড়ির গেট খুলে দিচ্ছেন। গাড়ির সামনে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। পরে তিনি গাড়ি থেকে নামার পরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়, এ সময়ে একজন শিক্ষার্থী রাস্তার মাঝে দাঁড়িয়ে ইউএনওকে স্যালুট দিচ্ছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফুলের তোড়া হাতে নিয়ে ভেতরে প্রবেশ করছেন।
ওব্যাট হাই স্কুল ইনচার্জ মো. মনজুর আলম বলেন, আমাদের এখানে শিক্ষার্থী কার্যক্রম রয়েছে। এখানে আজকে একটি অনুষ্ঠান ছিল। তাই শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে ছিলাম এটা দেখে ইউএনও খেপে গিয়েছিলেন, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ তাকমিলা বলেন, শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে ছিল। আমি দেখে বলেছি শিক্ষার্থীদের সরিয়ে নিতে। ওখানে প্রবেশ মুখে শিক্ষার্থীদের দেখেই সরিয়ে দিয়েছি।
সূত্র: ঢাকা পোষ্ট
.webp)
.webp)

.webp)

.webp)




