শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

যেসব প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে

যেসব প্রেক্ষাগৃহে ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে

সংগৃহীত

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মাতা তানিম নূর বড় পর্দায় নিয়ে এসেছেন ‘বনলতা এক্সপ্রেস’। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম ও শরীফুল রাজ অভিনীত এই সিনেমাটি এখন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। 

রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় সিনেমাটি প্রদর্শিত হচ্ছে সকাল ১১টা ১০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট, বিকেল ৪টা ৫০ মিনিট এবং রাত ৮টায়। সীমান্ত সম্ভার শাখায় দেখা যাবে দুপুর ২টা ১০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। 

এসকেএস টাওয়ারে শো থাকছে সকাল ১১টা ১০ মিনিট, বিকেল ৫টা এবং রাত ৮টা ২০ মিনিটে। মিরপুরের সনি স্কয়ারে সিনেমাটি চলবে সকাল ১১টা ৫ মিনিট, দুপুর ২টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে। 

এছাড়া সেন্টারপয়েন্ট শাখায় দেখা যাবে সকাল ১১টা ৫ মিনিট, বিকেল ৫টা ২৫ মিনিট ও রাত ৮টা ২০ মিনিটে। যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে সিনেমাটির প্রদর্শনী হবে বিকেল ৩টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭টায়। এছাড়া জিঞ্জিরার লায়ন সিনেমাসে দেখা যাবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

চট্টগ্রামের বালি আর্কেড শাখায় দুপুর ১টা ৫৫ মিনিট ও বিকেল ৫টায় এবং ফিনলে স্কয়ার শাখায় দুপুর ২টা ও বিকেল ৪টা ৪০ মিনিটে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা। কুমিল্লার দর্শকদের জন্য কে স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হবে সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৫টা এবং রাত ৮টায়।

এমআইকে

সূত্র: ঢাকা পোষ্ট