সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের বাব তেলক্ষেত্র এবং হাবসান গ্যাস কমপ্লেক্সে হামলার চেষ্টা চালিয়েছে ইরান। সেখানে দেশটি মিসাইল ছুড়েছিল। এসব মিসাইল সরাসরি আঘাত হানতে না পারলেও এগুলোর ধ্বংসাবশেষ গিয়ে পড়ে গ্যাস কমপ্লেক্স ও তেলক্ষেত্রে।
এমন পরিস্থিতিতে গ্যাস কমপ্লেক্সের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আমিরাত। দেশটির আবুধাবি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।
মিডিয়া অফিস বলেছে, বাব তেলক্ষেত্র এবং হাবসান গ্যাস কমপ্লেক্সে জরুরি পরিষেবার কর্মীরা কাজ করছেন। এটি বিশ্বের অন্যতম বড় স্থল গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র।
তবে এসব হামলায় কেউ হতাহত হননি।
সূত্র: সিএনএন
সূত্র: ঢাকা পোষ্ট














