সংগৃহীত
সৌদি আরবে হঠাৎ করেই হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে ইরান। দেশটিতে গতকাল বুধবার রাত থেকে বার বার হামলার চেষ্টা হয়েছে। এরমধ্যে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ইরান এক ঘণ্টার মধ্যে আটটি ড্রোন ও একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে।
তারা জানিয়েছে, সবগুলো ড্রোন ও মিসাইলই প্রতিহত ও ভূপাতিত করা হয়েছে।
এ হামলার পর পূর্বাঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে আহ্বান জানিয়েছে সৌদির সিভিল ডিফেন্স।
এরআগে পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে পাঁচটি ড্রোন ছুড়েছিল ইরান। এসব ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: আলজাজিরা
সূত্র: ঢাকা পোষ্ট














