বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগে গার্দিওলার ১৯১, পেছনে পড়লেন ফার্গুসন

চ্যাম্পিয়ন্স লিগে গার্দিওলার ১৯১, পেছনে পড়লেন ফার্গুসন

সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচের দায়িত্বে থাকা কোচদের তালকায় দ্বিতীয় স্থানে উঠে গেলেন পেপ গার্দিওলা। স্যার অ্যালেক্স ফার্গুসনকে পেছনে ফেললেন তিনি।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল ম্যানসিটি। চ্যাম্পিয়ন্স লিগে ডাগআউটে এটি ছিল গার্দিওলার ১৯১তম ম্যাচ।

প্রথম লেগে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি কোচের ১৯০ ম্যাচের কীর্তিকে ছোঁন গার্দিওলা। ম্যাচটি ৩-০ গোলে হেরে যায় তার দল। দ্বিতীয় লেগে রেকর্ড গড়ার ম্যাচেও ২-১ এ হারল তারা।

চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি ম্যাচের দায়িত্বে থাকা কোচের তালিকায় সবার উপরে কার্লো আনচেলত্তি। ইউরোপে ২১৮ ম্যাচে ডাগআউটে ছিলেন ইতালিয়ান কোচ। ১৭৮ ম্যাচে দাঁড়িয়ে আর্সেন ভেঙ্গার চারে এবং ১৫৪ ম্যাচ দায়িত্বে থেকে পাঁচে হোসে মরিনহো।

এই লম্বা সময়ে গার্দিওলা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। ২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনার সঙ্গে এবং ২০২৩ সালে সিটির হয়ে ট্রফি জেতেন, যা যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। চার শিরোপা জিতে এখানেও সবার উপরে আনচেলত্তি।

এফএইচএম/

সূত্র: ঢাকা পোষ্ট