মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

গুণ্ডাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না

গুণ্ডাদের কাছে আমরা আত্মসমর্পণ করব না

সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেননি। ইরান এখন নিজেদের রক্ষা করছে। যেটিতে তারা বেশ ভালো।

এছাড়া গুণ্ডাদের কাছে ইরান আত্মসমর্পণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

“আমাদের প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা অবশ্যই বন্ধ করতে হবে,” ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে ফোনালাপে এই বিষয়টি আলোচনা করেছেন উল্লেখ করে এক্সে এমনটাই লিখেছেন পেজেশকিয়ান।

তিনি আরও লিখেছেন, “আমাদের দেশের ওপর জায়নবাদী-মার্কিন আগ্রাসনকে উপেক্ষা করে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জন করা সম্ভব নয়। ইরান কখনোই কোনো গুণ্ডার কাছে আত্মসমর্পণ করবে না।”

ইরানি প্রেসিডেন্ট বলেছেন, মিথ্যা তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা হয়েছে। যা ২১ শতকে মধ্যযুগীয় কাজ।

ইরানে ভবিষ্যতে হামলা হবে না সেটি নিশ্চিত না করা পর্যন্ত যুদ্ধ বন্ধ করার কথা ‘অর্থহীন’ বলেও জানান তিনি।

সূত্র: আলজাজিরা

সূত্র: ঢাকা পোষ্ট