মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

এসএসসির ঢাকা শিক্ষা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ শুরু ৭ সেপ্টেম্বর

এসএসসির ঢাকা শিক্ষা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ শুরু ৭ সেপ্টেম্বর

সংগৃহীত

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত এই দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বোর্ডের ৪ নং ভবনের ৫ম তলায় অবস্থিত সনদ শাখা থেকে এই নম্বরপত্র বিতরণ করা হবে।

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ সেপ্টেম্বর ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করতে পারবে। ৮ সেপ্টেম্বর মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ, ৯ সেপ্টেম্বর গাজীপুর ও কিশোরগঞ্জ, ১০ সেপ্টেম্বর মাদারীপুর ও শরীয়তপুর, ১১ সেপ্টেম্বর ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ, ১৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ও নরসিংদী এবং ১৫ সেপ্টেম্বর টাঙ্গাইল ও ঢাকা জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নম্বরপত্র সংগ্রহ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি প্রাধিকারপত্র, উত্তীর্ণ শিক্ষার্থীর বিভাগভিত্তিক তালিকা এবং তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষর জমা দিয়ে মূল নম্বরপত্র সংগ্রহ করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সিদ্ধান্তের কপি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনপত্রে কমিটির সভাপতি বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকা বাধ্যতামূলক।

এসব কাগজ ছাড়া কোনো অবস্থাতেই মূল নম্বরপত্র বিতরণ করা হবে না বলেও জানানো হয়েছে। 

সূত্র: প্রথম আলো

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা