বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

নতুন লুকে ভাইরাল শাকিব খান

নতুন লুকে ভাইরাল শাকিব খান

‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে এখনো আলোচনায় আছেন শাকিব খান। সেই রেশ কাটতে না কাটতেই নতুন উন্মাদনায় মাতালেন ঢাকাই সিনেমার এ নায়ক। বেশকিছু দিন ধরেই আলোচনায় আছেন নতুন সিনেমা নিয়ে। শাকিব খানের নতুন এ সিনেমার নাম ‘দরদ’। আর এ সিনেমাতেই তাকে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানের নায়িকার সঙ্গে রোমান্স করতে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, রুপালি পর্দায় শাকিব খানের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে জারিন খানকে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এ সিনেমা নির্মিত হবে ৩৫ দিনের শিডিউলে। তাই বালাদেশ তো বটেই, ভারতেও মুক্তি পাবে এ আলোচিত সিনেমাটি।

অনন্য মামুন পরিচালিত এ সিনেমার সর্বশেষ তথ্য বলছে, বাংলা ছাড়াও হিন্দি, তামিল, তেলুগু ভাষায় মুক্তি পাবে শাকিবের নতুন সিনেমা ‘দরদ’।

সম্প্রতি এ সিনেমা নিয়ে অন্তর্জালে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। শাকিব তার ‘প্রিয়তমা’ সিনেমায় নতুন লুক দিয়ে যেভাবে দর্শকদের মন জয় করে নিয়েছেন, ঠিক একইভাবে এ সিনেমাতেও চমক দেবেন- এমনটাই প্রত্যাশা ভক্তদের।

নতুন সিনেমা ‘দরদ’-এ শাকিবের লুক কেমন হবে তা দেখার জন্য কিছুতেই যেন অপেক্ষা করতে পারছিলেন না শাকিবিয়ানরা। তাই এআই প্রযুক্তি ব্যবহার করে ‘দরদ’ সিনেমার পোস্টার ও শাকিবের লুক এরই মধ্যে তৈরি করে ফেলেছেন শাকিবের ফ্যানরা।  ‘শাকিবিয়ান আর্মি (বাংলাদেশ)’ নামে ফেসবুক পেজ থেকে প্রকাশিত সেই ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল।

ভাইরাল হওয়া শাকিবের সেই লুক দেখে তো নেটিজেনদের রাতের ঘুম হারাম। এখন দেখার বিষয়, নতুন সিনেমা ‘দরদ’র ভার্চুয়াল জগতের শাকিবের লুককে টেক্কা দিতে পারবেন কিনা বাস্তবের ঢালিউড কিং।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা