Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.184): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনা হারার পর পরীর দুঃখ কমাতে যা করলো রাজ

আর্জেন্টিনা হারার পর পরীর দুঃখ কমাতে যা করলো রাজ

কাতার ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে আর্জেন্টিনা। আর এ হারের পর হতাশায় মুখথুবড়ে পড়ে আর্জেন্টাইন সমর্থকরা। ঢাকাই ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী পরীমনিও এর বাইরের নন।

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হারে হতাশ পরীমনি। তার দুঃখ কমাতে এগিয়ে এসেছেন তার স্বামী শরীফুল রাজ।

বুধবার রাতে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। সেখানে রাজকে আর্জেন্টিনার জার্সি পরা দেখা যায়। ক্যাপশনে পরীমনি লিখেন, ‘উনি ব্রাজিল সাপোর্টার; মানে ঘোর ব্রাজিল যাকে বলে। কিন্তু সে আজ আমার দুঃখ কমাতে আর্জেন্টিনা পরে ফেলছে! কেমনডা লাগে!’

আর্জেন্টিনার খেলা এবং আচরণ সবার থেকে আলাদা লাগে পরীমনির। গাব্রিয়েল বাতিস্তুতা, হার্নান ক্রেসপো, পাবলো আইমার ছিলেন তার প্রথম ভালোবাসা। তাদের খেলা দেখে দারুণ মজা পেতেন। তারপর এলেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। তার ভক্ত হিসেবে তিনি বেশ আনন্দিত। মেসিই এখন তার সবচেয়ে পছন্দের খেলোয়াড়। এবার বিশ্বকাপ মেসির হাতে দেখতে চান পরীমনি।

 

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৫ অক্টোবর ২০২৬ || ১০ কার্তিক ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: