মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

২৫ পরিচালককে নিয়ে তামিমের নতুন বোর্ডের প্রথম সভা কবে?

২৫ পরিচালককে নিয়ে তামিমের নতুন বোর্ডের প্রথম সভা কবে?

সংগৃহীত

বিসিবির নির্বাচন শেষ হলো। দিনভর ভোট গ্রহণ শেষে নির্বাচিত ২৫ জন পরিচালকের নাম চূড়ান্ত হয়েছে গতকাল। ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে ১২ জন, জেলা-বিভাগ থেকে ১০ জন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন ২ জন। 

আর এই ২৫ জন বোর্ড পরিচালকদের নিয়ে প্রথমবারের মতো সভাতে বসতে যাচ্ছেন তামিম ইকবাল। আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যায় মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে হবে এই সভা। যেখানে সবার সঙ্গে আবারও পরিচয় পর্ব ও কথা হবে। এছাড়া স্ট্যান্ডিং কমিটিও চূড়ান্ত হতে পারে। অনূর্ধ্ব-২৩, অনুর্ধ্ব-১৯ সহ কোচিং স্টাফ চূড়ান্তের বিষয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে।’ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে ফলাফল অনুযায়ী ২৫ পরিচালক যারা হলেন

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন মোট ১০ জন। এর মধ্যে ৭ জনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তারা হলেন- ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হয়েছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক- আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন। চট্টগ্রাম থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন মিনহাজুল আবেদীন নান্নু ও মঈন উদ্দিন। 

ক্যাটাগরি-১ এ নির্বাচন হয়েছে শুধু বরিশাল ও খুলনা বিভাগে। সেখানে বরিশাল বিভাগ থেকে নির্বাচিত পরিচালক হয়েছেন মিজানুর রহমান। খুলনা থেকে পরিচালক হয়েছেন শান্তনু ইসলাম সুমিত, শফিকুল আলম তুহিন। 

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন- তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম। 

ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের মধ্যে ২ জনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এবার এনএসসি থেকে মনোনীত সেই দুই পরিচালক হলেন- শেখ মো. রুহুল আমিন এবং মো. সরফরাজ আহমেদ।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৯ জুন ২০২৬ || ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: