শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

‘অন্য কারও সঙ্গে দেখলে কষ্ট হতো’

‘অন্য কারও সঙ্গে দেখলে কষ্ট হতো’

সংগৃহীত

বলিউডের অন্যতম চর্চিত দম্পতি ছিলেন নির্মাতা অনুরাগ কাশ্যপ ও অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। রূপালি পর্দার প্রেম বাস্তবে রূপ নিলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। তবে বিচ্ছেদের এক দশক পর সেই কঠিন সময়ের স্মৃতি নিয়ে কথা বলেছেন কাল্কি। বিচ্ছেদের পর অনুরাগ কাশ্যপকে অন্য কোনো নারীর সঙ্গে দেখাটা তার জন্য কতটা যন্ত্রণাদায়ক ছিল।

তিনি জানান, বিচ্ছেদের পর নিজেকে সামলে নেওয়া মোটেও সহজ ছিল না। বিশেষ করে প্রাক্তন স্বামীকে অন্য কারও সঙ্গে কল্পনা করা বা দেখা ছিল ভীষণ কষ্টের। কাল্কির কথায়, ‘ডিভোর্সের পরের প্রথম কয়েক বছর আমার জন্য মোটেও সহজ ছিল না। একটা সময় পর আমরা দুজনেই উপলব্ধি করলাম যে, আমাদের একে অপরের থেকে দূরে থাকা প্রয়োজন। কারণ, অন্য কারও সঙ্গে দেখলে কষ্ট হত।’

বিচ্ছেদের পর মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘শোক কাটানোর জন্য অনেকটা সময়ের প্রয়োজন হয়। শুধু মনোবিদের কাছে গেলেই সব সমাধান হয়ে যায় না। যখন জীবনে প্রবল শোক থাকে, তখন থেরাপি নেওয়াও কঠিন হয়ে পড়ে।’ 

তার মতে, ‘তবে আমি থেরাপির বিপক্ষে নই, বরং সবাইকে পরামর্শ দিই পেশাদার সাহায্য নেওয়ার। কিন্তু দিনশেষে নিজের শোককে নিজেকেই অনুভব করতে হয়। যদি কোনো সম্পর্ক এক বছরের হয়, তবে বিচ্ছেদের আগে অন্তত আরও ছয় মাস আলাদা থেকে দেখা উচিত। এতে মানসিক যন্ত্রণা কিছুটা হলেও কমে।’

উল্লেখ্য, ২০০৯ সালে ‘দেব ডি’ সিনেমার সেট থেকে অনুরাগ ও কাল্কির প্রেমের শুরু। ২০১১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে চার বছর সংসার করার পর ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে তিক্ততা ভুলে তারা একে অপরের ভালো বন্ধু। মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

২৫ এপ্রিল ২০২৬ || ১২ বৈশাখ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন