সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নেমে এক অনন্য কীর্তি গড়েছেন বায়ার্ন মিউনিখ গোলরক্ষক অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। লিওনেল মেসিকে টপকে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে কোনো একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ শুরুর রেকর্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
বায়ার্ন মিউনিখের জার্সিতে এটি ছিল চ্যাম্পিয়নস লিগে নয়্যারের ১৩৭তম শুরু। এর মাধ্যমে তিনি লিওনেল মেসির (বার্সেলোনার হয়ে ১৩৬টি স্টার্ট) রেকর্ড ভেঙে দেন।
এই তালিকায় এখন নয়্যারের সামনে আছেন কেবল রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ইকার ক্যাসিয়াস (১৪৯টি স্টার্ট)।
ম্যাচটি নয়্যারের জন্য মোটেও স্বস্তির ছিল না। খেলা শুরুর মাত্র ৩৫ সেকেন্ডের মাথায় কোনো চাপ ছাড়াই বল তুলে দেন রিয়ালের আরদা গুলারের পায়ে। ৩০ মিটার দূর থেকে দুর্দান্ত শটে নয়্যারকে পরাস্ত করে রিয়ালকে এগিয়ে দেন গুলার। এরপর গুলারের একটি ফ্রি-কিকও নয়্যারের গ্লাভস ফসকে জালে জড়ায়।
সূত্র: ঢাকা পোষ্ট












