Warning: file_get_contents(http://ipwho.is/2600:1f28:365:80b0:9d91:fa12:fda7:2c13): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩

তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর

তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর

সংগৃহীত

বলিউডের এক সময়ের ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত ছিলেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। ২০২৪ সালে পথচলা আলাদা হলেও তাদের মধ্যকার মানসিক টানাপোড়েন যে এখনো রয়ে গেছে, তার আভাস মিলল নেট দুনিয়ায়। সম্প্রতি নিজের প্রয়াত মা মোনা শৌরীর জন্মবার্ষিকীতে এক আবেগঘন পোস্ট করেন অর্জুন। 

আর সেখানেই প্রাক্তন প্রেমিকের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন মালাইকা। মায়ের স্মৃতিচারণ করে অর্জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘তোমাকে খুব মনে পড়ে। আজকাল জীবন আমার সঙ্গে কিছুটা নিষ্ঠুর হয়ে উঠেছে।’ 

মূলত অভিনয় জীবন এবং ব্যক্তিগত বিষয় নিয়ে প্রতিনিয়ত নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার হতে হয় এই অভিনেতাকে। অর্জুনের পোস্টে সেই যন্ত্রণারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভেঙে না পড়ার অঙ্গীকার করে অভিনেতা আরও লেখেন, ‘আমরা এই লড়াই একসঙ্গে লড়ব। তোমার সঙ্গে শিগগিরই আমার দেখা হবে এবং একসঙ্গে জন্মদিন উদ্‌যাপন করব।’

অর্জুনের এমন বিষাদময় পোস্টে বলিপাড়ার অনেক তারকা মন্তব্য করলেও সবার নজর কেড়েছে মালাইকা আরোরার উপস্থিতি। কোনো শব্দ খরচ না করে একটি ‘লাল হৃদয়’ (ইমোজি) দিয়ে অর্জুনের প্রতি নিজের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। বিচ্ছেদের পর মালাইকার নাম অন্য কারো সঙ্গে জড়ালেও কঠিন সময়ে প্রাক্তনের পাশে দাঁড়াতে ভুললেন না এই অভিনেত্রী।

অর্জুনের এই পোস্টে কেবল মালাইকা নন, সমবেদনা জানিয়েছেন জাহ্নবী কাপুর, কারিনা কাপুর খান, জ্যাকুলিন ফার্নান্ডেজ ও সঞ্জয় কাপুরের মতো তারকারাও। এদিকে ভক্তরা অর্জুনের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, অকারণে ট্রোলিং বন্ধ করা উচিত। কেউ কেউ কঠোর হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, অভিনেতা যদি কোনো চরম সিদ্ধান্ত নেন, তবে তার জন্য সমালোচকরাই দায়ী থাকবেন।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

অনলাইন জরিপ

০৭ সেপ্টেম্বর ২০২৬ || ২২ ভাদ্র ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: