মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

আপত্তিকর ফটোকার্ড, হিমির ক্ষোভের পর দুঃখপ্রকাশ প্রযোজনা প্রতিষ্ঠানের

আপত্তিকর ফটোকার্ড, হিমির ক্ষোভের পর দুঃখপ্রকাশ প্রযোজনা প্রতিষ্ঠানের

সংগৃহীত

ইউটিউবে প্রকাশের পর নাটকের ছোট ছোট ক্লিপ ফেসবুকে প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠান। তা নিয়েই আপত্তি জানিয়েছিলেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর ছবি সরিয়ে দুঃখপ্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন।

সম্প্রতি লেজার ভিশনের ফেসবুক পেজে জান্নাতুল সুমাইয়া হিমির ছবি ব্যবহার করে বানানো হয়েছে একটি ফটোকার্ড। অভিনেত্রীর অভিযোগ, অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে ‘কুরুচিপূর্ণ মনগড়া জোকস’ লিখে পোস্ট করা হয়েছে।

গত রোববার রাতে লেজার ভিশনের উদ্দেশে ফেসবুকে হিমি লেখেন, ‘আপনাদের ভিউ/ ডলারের দরকার হলে ভালো নাটক বানান। নায়িকাদের অনুমতি ছাড়া কেন তাদের ছবিতে কুরুচিপূর্ণ মনগড়া জোকস লিখে পোস্ট করেন? আমার ছবিতে এসব লিখে পোস্ট করবেন না দয়া করে। আমি কোনো নাটকে এ ধরনের ডায়ালগ বলিনি। আপনাদের পোস্টে মানুষ বিভ্রান্ত হচ্ছে। একজন শিল্পী হিসেবে এটি আমার জন্য অসম্মানজনক। দয়া করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকবেন।’

হিমির এ পোস্ট শেয়ার করে লেজার ভিশনের দৃষ্টি আকর্ষণ করেন অভিনেতা নিলয় আলমগীর। পরে সেই পোস্ট ডিলিট করে ফেসবুকে দুঃখ প্রকাশ করে লেজার ভিশন জানায়, ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না।

জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীরকে ট্যাগ করে লেজার ভিশনের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘আমরা লেজার ভিশন সব সময়ই পরিচ্ছন্ন ও রুচিশীল কাজের ব্যাপারে সতর্ক থাকি। সব শিল্পী–কলাকুশলীকে আমরা সম্মানের চোখে দেখি। সময়ের দর্শকনন্দিত অভিনেত্রী হিমি আপনি আমাদের অনিচ্ছাকৃত এ ভুলের কারণে যদি দুঃখ পেয়ে থাকেন, তাতে আমরা আন্তরিকভাবে লজ্জিত ও দুঃখিত। ভবিষ্যতে এ ধরনের ভুল আর কখনো হবে না।’

সূত্র: প্রথম আলো

সর্বশেষ:

শিরোনাম:

১৫ বছর শুধু বগুড়া নয়, সারা দেশই বঞ্চিত ছিল: তারেক রহমান
গাইবান্ধায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৩
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, দুজনের মরদেহ উদ্ধার
বাণিজ্য মেলায় অংশগ্রহণকারীদের প্রতি পারস্পরিক সহযোগিতার আহ্বান
তারেক রহমানের সম্পদ বলতে ব্যাংক জমা, শেয়ার ও এফডিআর
১৪ বছর পর যশোরে সর্বনিম্ন তাপমাত্রা
দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার সম্ভাবনা, রাতে বাড়বে শীত
বগুড়ায় ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা, মরদেহ উদ্ধার
দুই সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে
হাদি হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন হবে : আইন উপদেষ্টা