Warning: file_get_contents(http://ipwho.is/216.73.216.233): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 429 Too Many Requests in /home/u483705982/domains/alokitosirajgonj.com/public_html/details.php on line 129

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

মাচায় পটল চাষে লাভবান গোয়ালন্দের কৃষকরা

মাচায় পটল চাষে লাভবান গোয়ালন্দের কৃষকরা

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়  অনেক পরিবার অল্প পুঁজি দিয়ে পটলের চাষ করে লাভবান হয়েছে। সারাবছর চাহিদা থাকায় এবং অন্য ফসলের তুলনায় অধিক লাভবান হওয়ায় পটল চাষের দিকে ঝুঁকছেন এই অঞ্চলের চাষিরা।

দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ২নং বেপারীপাড়া  গ্রামের পটল চাষি আব্দুল মমিনের সাথে প্রতিবেদকের কথা হয়। তিনি জানান, নয় বছর আগেও তিনি মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতেন। ফসল করবার মতো মাঠে তার নিজের এক শতাংশ জমিও নেই। প্রথমে ১০ কাঠা জমি লিজ নিয়ে পটল চাষ শুরু করেন তিনি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন দিনমজুরের কাজও করতে হয় না তাকে। আড়াই লাখ টাকার জমি লিজ নিয়ে ফসলের চাষ করছেন তিনি। এ বছরও ১ বিঘা ৭ কাঠা জমিতে পটল আছে তার। তিনি আশা করছেন সব খরচ বাদ দিয়েও লাভ হবে ৮৫ থেকে ৯০ হাজার টাকা।

শুধু আব্দুল মমিন নন, তার মতো এই উপজেলায় পটল চাষের মাধ্যমে আরো অনেক পরিবারে সচ্ছলতা ও ভাগ্যের পরিবর্তন হয়েছে।

এদিকে, পটলের আবাদ বাড়াতে সব ধরনের সহযোগিতা দেয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

আলোকিত সিরাজগঞ্জ

সর্বশেষ

অনলাইন জরিপ

২৪ জুলাই ২০২৬ || ৯ শ্রাবণ ১৪৩৩

উত্থাপিত ১৬টি অধ্যাদেশ যাচাই-বাছাই ও যুগোপযোগী করে সংসদে তোলার সরকারি সিদ্ধান্তকে আপনারা কি সমর্থন করেন ?

মোট ভোটদাতা: ১২৯জন

সর্বশেষ:

শিরোনাম: